ব্যাটিং ঝড়: অনেক দিন পর ব্যাটিংয়ে নেমেই স্বভাব সুলোভ ব্যাটিং করলেন লিটন
প্রথম দুই ম্যাচে না খেলা লিটন দাসও ফেরার ম্যাচে রান পেয়েছেন। লিটনের ৩৪ বলে ৫টি চার ও ১ ছয়ে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার মধ্য দিয়ে ভাঙে লিটন-প্লেসির ৮০ রানের জুটি। নাসুম আহমেদের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয়ও সাব্বিরের হাতে ক্যাচ দেন নাসুমের বলে ১ রান করে।
আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক নাইম ইসলাম। লিটনের বিদায়ের পর ডু প্লেসি একপাস আগলে রাখেন। দলের অধিনায়ক ইমরুল কায়েস এদিন মাত্র ১ রান করে বোল্ড হন বেনি হাওয়েলের বলে।
ডু প্লেসি শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৫৫ বলে ৮টি চার ও ৩টি ছয়ে ৮৩ রানের ইনিংস। ডেলপোর্ট ছিলেন বেশ আক্রমণাত্নক। খেলেন ২২ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৬ রানের ইনিংস। দুজনের জুটি থেকে আসে ৪৯ বলে ৯৭ রান। সব মিলে ৩ উইকেটে ১৮৩ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের পক্ষে বেশ খরুচে বোলিং করে শরিফুল ইসলাম। শেষ ওভারেই দেন ২৩ রান। চার ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এছাড়া ২ উইকেট নেন নাসুম, ১ উইকেট নেন বেনি হাওয়েল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ক্যামেরন ডেলপোর্ট, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি