মিরাজ ইস্যু: বাদ পড়তে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষক যা জানালো বিসিবি
দলের পঞ্চম ম্যাচের আগে মিরাজকে জানানো হয়েছিল যে তিনি এই ম্যাচ থেকে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন না। বিষয়টি নিয়েই মূলত অসন্তুষ্ট ছিলেন মিরাজ। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিটি বোর্ডের কাছে দাবি করেছে, অধিনায়ক হিসেবে মিরাজের কিছু সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন, ‘মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রক্রিয়া আছে। তবে মিরাজের উচিৎ ছিল এভাবে বায়োবাবল না ভাঙ্গা। প্রত্যেককেই দায়িত্বপূর্ণ হওয়ার দরকার। আর নেতৃত্ব ফ্র্যাঞ্চাইজি দেয়, বদলের সিদ্ধান্তও তারাই নেয়। এখানে বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু করতে পারে না। তবে মিরাজের বিষয়টা আরো ভালোভাবে নিতে পারত মালিকপক্ষ।’
বোর্ডের দাবি, মিরাজ প্রতি ম্যাচেই ওপেনারের ভূমিকা পালন করতে চেয়েছিলেন। মল্লিক বলেন, ‘মিরাজ ওপেন করতে চেয়েছিল প্রতি ম্যাচের আগে। কিন্তু প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিরই তো ইচ্ছা আছে। কিন্তু এটাই দুই পক্ষের আলোচনার মাধ্যমে করা উচিৎ ছিল।’
কোনো পক্ষের দোষ বা ত্রুটি প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করার এখতিয়ার আছে বোর্ডের। তবে বিসিবি সেই পথে হাঁটতে চায় না।
মল্লিক বলেন, ‘শাস্তি অবশ্যই, কিন্তু প্রথমে দেখব ভুল বোঝাবুঝি কিনা। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নিব। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। কিন্তু সম্মান রেখে তো করতে হবে। এমন না হলে অবশ্যই প্রশ্ন চলে আসে। আমরা ঘটনা তদন্ত করে দোষী মালিকপক্ষকে ভবিষ্যতে না-ও রাখতে পারি। কিন্তু এটা পূর্ণ সমাধান না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম