বিপিএল: পয়েন্ট টেবিলের শীর্ষে বসে নারিন-মঈনের অপেক্ষায় কুমিল্লা
সোমবার চিটাগং চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫২ রানের জয়ের পর কুমিল্লার কোচ জানান, ফ্লাইং স্টার্ট ধরার দিকে তিনি বেশি মনোযোগ দিচ্ছেন। এছাড়া দুই তারকা অলরাউন্ডার মঈন আলী ও সুনীল নারিন দলে আসার অপেক্ষায় রয়েছেন কুমিল্লার কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের কাছে মনে হয় আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশনটা এখনও হয়নি। কারণ আমাদের সুনিল (নারিন) এখনও খেলেনি। মঈন (আলি) এলে সেও খেলবে। তাই আমাদের সে কম্বিনেশনটা এখনও হয়তো হয়নি।'
তবে যারা খেলছেন তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট সালাউদ্দিন, 'এখন যারা আছে তারা ভালো পারফর্ম করছে। আমি অবশ্যই বলবো যে, আজকে ফাফ (ডু প্লেসি) অনেক ভালো ব্যাটিং করেছে। (ক্যামেরন) ডেলপোর্টও খুব ভালো একটা ইনিংস খেলেছে। যেটা আমাদের জন্য অনেক ভালো দিক। আরেক বিদেশি করিম জানাতও ভালো সার্ভিস দিচ্ছে।'
বিপিএল খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুনিল নারিন। এমনকি সোমবার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচেও খেলার কথা ছিল। কিন্তু রোববারের অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় তাকে নামাতে পারেনি কুমিল্লা। অন্যদিকে এখনও বাংলাদেশে আসেননি মঈন। আগামী ২ ফেব্রুয়ারি কুমিল্লা দলে যোগ দেবেন ইংলিশ অলরাউন্ডার।
এদিকে নিজ দলের দেশিদের প্রশংসা করে কুমিল্লার কোচ বলেছেন, 'আমাদের দলে যে স্থানীয় খেলোয়াড়রা আছে, তারাও কিন্তু দারুণ করছে। এটা অনেক ভালো একটা বিষয় যে আমরা দল হিসেবে খেলছি। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করছি না। আগের দুই ম্যাচে ফাফ রান পায়নি, বিদেশিরাও তেমন ভালো করেনি। কিন্তু স্থানীয় ক্রিকেটাররা দলকে জিতিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম