ভক্তদের হতাশ করে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার
ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টিম ব্রেসনানের পথচলা শুরু হয় ২০০৬ সালের জুন মাসে৷ রোজ বোলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি৷ ঠিক তার দুইদিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে হয়ে যায় তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকও। তবে সাদা জার্সি পরে লাল বলের ক্রিকেট খেলতে ব্রেসনানকে অপেক্ষা করতে হয়েছিল আরও বছর তিনেক।
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামেন টিম ব্রেসনান৷ ডাক পেয়ে যান ঐ বছরই হওয়া ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দলেও৷ এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে৷ বরং ব্যাট আর বল হাতে সামনে থেকেই দলকে অসংখ্যবার তিনি পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে৷ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ডের ২০১১ ও ২০১৩ সালের অ্যাশেজ জয়ে৷ ২০১০ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তবে বেরসিক চোট লম্বা হতে দেয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার পিছনের কারণও হয়ে থাকলো ঐ চোটই৷ আরও একটা মৌসুম ওয়ারউইকশায়ারের হয়ে মাঠ মাতানোর ইচ্ছা থাকলেও শরীর সেই পরিকল্পনায় সম্মতি দেয়নি তাকে৷ ৩৬ বছর বয়সী টিম ব্রেসনান তাই সোমবারই ইতি টানলেন তার ২০ বছর বয়সী বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের। সেই সাথে জানিয়ে দিয়েছেন বিদায় বেলায় ক্রিকেট নিয়ে কোনো ধরণের আক্ষেপ নেই তার৷
টিম ব্রেসনান বলেছেন, ‘ভবিষ্যতে খুব গর্বভরে আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাব। হোম কাউন্টি, ওয়ারউইকশায়ার ও দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারটা আমার জন্য পরম সম্মানের বিষয়। আমি অনেক ভাগ্যবান। কারণ, দারুণ কিছু ক্রিকেটারের সঙ্গে ও বিপক্ষে খেলতে পেরেছি এবং আমি তা উপভোগ করেছি।’
তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে টিম ব্রেসনান খেলেছেন মোট ১৪২ টি আন্তজার্তিক ম্যাচ। ২৩ টেস্টে, ৮৫ ওয়ানডেতে ও ৩৪ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৭২, ১০৯ ও ২৪টি। তার ব্যাট থেকে এসেছে ১৬৬২টি আন্তর্জাতিক রানও৷
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম