বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ: ভেন্যু ও দিনক্ষন চূড়ান্ত করলো বিসিবি
তবে উইকেটের বিচারে সিলেটে এই সিরিজের কোনো ম্যাচ নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জালাল ইউনিস। মিরপুরের উইকেট পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটাই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর সিলেটের পরিবর্তে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সিরিজটির সূচি এখনও চূড়ান্ত করেনি বিসিবি।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, 'এই সিরিজের তিন ওয়ানডে তো চট্টগ্রামে। সিলেটে আমরা টি-টোয়েন্টি সিরিজটি করছি না। ঢাকার এটা আমরা দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করবো। ঢাকার উইকেটটাকে দেখা হচ্ছে। সিরিজটি ঢাকাতেই হচ্ছে।'
বাংলাদেশে এসে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না আফগানিস্তানকে। তারা বাংলাদেশের পৌঁছানোর পরই করোনা পরীক্ষা করা হবে। ফলাফল নেগিটিভ এলে একদিন পর থেকেই অনুশীলন শুরু করতে পারবেন আফগান ক্রিকেটাররা।
খসড়া সূচি অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে হওয়ার কথা ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর মিরপুরে ২ ও ৪ মার্চ হবে টি-টুয়েন্টি ম্যাচ দুটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম