পিসিবি বস রমিজ রাজাকে একহাত নিলেন হাফিজ
তবে তিনি সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের নাম বলেননি। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজকে তিনি পছন্দ করেন না। পিসিবি চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেছেন, 'আমি মনে করি, পিসিবির চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটাই বাজে। এমন একটা পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। আমি মনে করি, পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমে কারও আসা উচিত, নির্বাচনের মাধ্যমেই কেবল সবার জন্য গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া সম্ভব। এ পদে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদতে ক্রিকেটই বোঝেন না।’
সম্প্রতি ক্রিকেটকে বিদায় বলেছেন হাফিজ। তাই তাকে আঁটকে রাখার সাধ্য কার। রমিজের সঙ্গে দুই বছর আগে চরম দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময় রমিজ পাকিস্তান দলে হাফিজের থাকা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এই বিষয়টি ভালোভাবে নেননি হাফিজ।
তিনি জবাবে বলেছিলেন তার ১২ বছরের ছেলেও রমিজের চেয়ে ভালো ক্রিকেট বোঝে। যদিও রমিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পরও হাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। যখন অনেকেই অবাক হয়েছিলেন এমন দ্বন্দ্ব নিয়ে পাকিস্তান দলে কীভাবে খেলছেন হাফিজ। গত বছরের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব। সেই প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান হন রমিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম