লোকেশ রাহুলের অধিনায়কত্ব নিয়ে যা বললেন গম্ভীর
12 এবং 13 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে IPL মেগা নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নেওয়ার আগে, দুটি নতুন আইপিএল দল, লখনউ এবং আহমেদাবাদ, সরাসরি কিছু ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে।
সেই সুযোগে ১৭ কোটি ভারতীয় রুপিতে রাহুলকে দলে টেনেছে লক্ষ্ণৌ। যা আইপিএল ইতিহাসের যৌথ সর্বোচ্চ পারিশ্রমিক। এদিকে দলটির মেন্টরের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। ভারতের সাবেক এই ক্রিকেটার নেতা হিসেবে রাহুলের সামনে উজ্জ্বল ভবিষ্যত দেখছেন।
তিনি বলেন, 'আমি রাহুলকে যতটা দেখেছি, শুধু ব্যাটার হিসেবে নয়, নেতা হিসেবে তার সামনে ভালো একটি ক্যারিয়ার আছে। সে ধৈর্যশীল এবং শান্ত। আর এটি এমন একটি গুণ, যা খুব কম ক্রিকেটারের থাকে। আর তা পুরো দলকে প্রভাবিত করে।'
ভারতের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে শতভাগ ব্যর্থ হয়েছেন তিনি। তার নেতৃত্বে দুই সংস্করণ মিলিয়ে চার ম্যাচের চারটিতেই হেরেছে ভারত।
মাত্র চার ম্যাচ দিয়ে কাউকে বিচার করা ঠিক না বলে মনে করেন গম্ভীর। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কখনও কখনও আমরা কাউকে শুধুমাত্র পারফরম্যান্স এবং ফলাফল দিয়ে বিচার করি। মাত্র ৪টি ম্যাচের অধিনায়কত্ব দেখে কাউকে বিচার করা তাড়াতাড়ি হয়ে যায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম