এক ম্যাচে তিন রেকর্ড গড়লেন রিয়াদ
টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে ঢাকা। নিপুণ হাতে চাপ সামলেছেন রিয়াদ। চার নম্বরে ব্যাট করে ব্যাটিং অর্ডারে বিরতি থামিয়ে দলকে ১৬১ রানের বিশাল সংগ্রহ এনে দেন।
৪১ বলের মোকাবেলায় ৩টি চার ও ৪টি ছক্কার সহায়তায় ৭০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। এই ইনিংস খেলার পথে নতুন করে গড়া হয়েছে তিনটি ব্যক্তিগত মাইলফলক।
৭০ রানের অপরাজিত এই ইনিংসটি বিপিএলের মঞ্চে রিয়াদের সেরা ইনিংস। একইসাথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে যৌথভাবে এটি তার সেরা ইনিংস। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৪৮ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি।
মঙ্গলবারের ইনিংস খেলার পথে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রিয়াদ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর ৫ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
এছাড়া এই ইনিংসে রিয়াদ গড়েছেন আরও একটি মাইলফলক। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন