মিরাজের পর এবার তাসকিন
ডিরেক্ট সাইনিংয়ে তাসকিন আহমেদকে দলভুক্ত করেছিল সিলেট। ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলের শর্ত ছিল, চুক্তির সময় সিংহভাগ টাকা পরিশোধ করতে হবে, বাকি টাকা ধীরে ধীরে পরিশোধ করা যাবে টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাস সময় পর্যন্ত।
সিলেট সেই শর্তও পূরণ করেছে। ইতোমধ্যে তাসকিনের ৩৫ লাখ টাকা পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে। তবে টুর্নামেন্টের মাঝপথে তাসকিন পুরো অর্থ চেয়ে বসেন, অন্যথায় না খেলার হুমকিও দেন।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন তাসকিনও। তিনি দাবি করলেন, ভুল বোঝাবুঝি ছিল, কোনো দ্বন্দ্ব নেই দুই পক্ষের মধ্যে।
তাসকিন বলেন, ‘আসলে আমার সাথে তেমন কোনো কিছুই হয়নি। ক্ল্যাশ বা কোনো কিছুই না। এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল।’
তাসকিন স্বীকার করেছেন, পারিশ্রমিক পরিশোধের ব্যাপারে তার ধারণা ভুল ছিল। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম খেলার আগেই পেমেন্ট পুরো ক্লিয়ার হবে। আসলে একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ক্লিয়ার হবে এবং এ জায়গায় একটা ভুল বোঝাবুঝি ছিল। এটা আসলে কোনো দ্বন্দ্বের বিষয় না।’
সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে কথা বলে তাসকিন পুরো বিষয়টির সমাধান করেছেন। তিনি বলেন, ‘জয় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে বলা হয়েছে প্রক্রিয়া অনুযায়ী আমি টাকাটা পাব। এটাই আসলে। জানার জন্যই ফোন করা হয়েছিল। আমাদের কারও মধ্যেই দ্বন্দ্ব নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম