অনেক দিন পর স্বভাব সুলোভ ব্যাটিং করলেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব
বিপিএলের আগে ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম জানান, এবারের বিপিএলে সাকিবকে ভিন্নভাবে দেখা যাবে। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোনো টুর্নামেন্টে সাকিবকে সাধারণত ঝড়ো ব্যাটিং করতে দেখা যায় না।
দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ক্যালকুলেটিভ ব্যাটারের দারুণ এক প্যাকেজ হিসেবেই পরিচিত সাকিব। ফাহিম বলেছিলেন, এবার ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বিপিএল শুরুর আগে সাকিবকে সেই প্রচেষ্টা করতে দেখাও গেছে। দিনের পর দিন বিগ হিটের অনুশীলন করতে দেখা গেছে তাকে। বিপিএলের মাঠেও ঝড় তুলতে দেখা যাচ্ছে সাকিবকে। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ২৭ বলে ৪১ রান। যাতে ২টি চারের বিপরিতে ছক্কা মেরেছিলেন ৩টি। আজ ৫০ রান করলেন মাত্র ৩১ বল খেলে। আজ চার-ছক্কা মেরেছেন তিনটি করে। এই তিন ছক্কা মেরেছেন ১৫তম ওভারে নাসুম আহমেদের পর পর তিন বলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। জিয়াউর রহমানের বদলে একাদশে জায়গা পাওয়া মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন। অপরপ্রান্তে ক্রিস গেইল আউট হয়েছেন ১৯ বলে ২৫ রান করে।
তারপর চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন সাকিব। তিনে নামা নাজমুল হাসান শান্ত একপ্রান্ত ধরে এগুচ্ছিলেন। অপরপ্রান্তে চট্টগ্রামের বোলিং আক্রমণকে পাত্তাই দেননি সাকিব। শান্ত ২৮ বলে ২৯ রান করে ফেরার পর সাকিব-তৌহিদ হৃদয় যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল বড় সংগ্রহ পেতে যাচ্ছে বরিশাল।
কিন্তু হৃদয় বেশিদূর এগুতে পারলেন না। সাকিব ফেরার পর নিচের দিকে অন্য কেউও আর দাঁড়াতে পারলেন না। যাতে পাঁচ বল আগে ১৪৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। হৃদয় ১৭ বলে ২২ রান করে ফিরেছেন।
চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ২.১ ওভারে ৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল