চমক দিয়ে বাংলাদেশের ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
নিউজিল্যান্ডে বিশ্বকাপের উদ্বোধনী রাউন্ডে একবার করে মুখোমুখি হবে আটটি দল। এরপর সেরা চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের লড়াই শুরু হবে ৫ মার্চ। ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল।
আট দলের এই বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বাছাইপর্ব থেকে খেলছে। কোয়ারেন্টিন জটিলতার কারণে একটু আগেভাগেই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে তারা। এর আগে মিরপুরে শুরু হয়েছে নারী দলের অনুশীলন ক্যাম্প।
মঙ্গলবারের (১ ফেব্রুয়ারি) ক্যাম্প শেষে নিগার বলেন, ‘জাহানারা আপু অবশ্যই আমি বলব যে দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার। সুতরাং তার স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা। আমি বলবো বোলিং ইউনিটে উনি আমাকে সবসময় সাহায্য করেন। আমি অত্যন্ত খুশি যে উনি আবার দলে ব্যাক করেছেন।’
‘সবাইতো বলতো বাংলাদেশ দলের বোলিং ইউনিট ভালো। কিন্তু আমি মনে করি ডে বাই ডে ব্যাটাররা যেভাবে উন্নতি করতেছে এবং টপ অর্ডারে অনেকেই ভালো ফর্মে আছে। নাম উল্লেখ করলে আমাদের ওপেনার মুর্শিদা খাতুন বা শায়মা আপু ভালো ফর্মে আছেন। এছাড়া ফারজানা হক পিংকি আছে যারা নিয়মিত রান করছেন, রুমানা আহমেদ তো দুইদিকে অবদান রাখছে। সবমিলিয়ে আমি বলব ব্যাটিং যতটুকু উন্নতি করেছে…আর আমি বোলিং ইউনিটকে তো সবসময় শক্তির জায়গা মনে করি।’
বিশ্বকাপের জন্য গত ২৮ জানুয়ারি রাতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জাহানারা ফিরলেও অভিজ্ঞ স্পিনার খাদিজা তুল কুবরার জায়গা হয়নি।
জাহানারার মতো শৃঙ্খলাজনিত কারণে তিনিও বাংলাদেশের কমনওয়েলথ গেমসের স্কোয়াডে ছিলেন না। গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে এই স্কোয়াডে নেই কুবরা ও নুজহাত তাসনিয়া।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম