আইপিএল নিলামে কে কত টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বে দেখেনিন এক নজরে
অন্য কথায়, বিসিসিআই আজ ৫৯০ জনের একটি তালিকা প্রকাশ করেছে। ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের সেই তালিকায় বাংলাদেশের পাঁচ ক্রিকেটারও রয়েছে। ক্রিকেটারের ভিত্তিমূল্য ও দিয়েছে বিসিসিআই।
শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটাররা সে সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে, কোন ফ্রাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে, কার হাতে কতজন বিদেশি ক্রিকেটারের কোটা রয়েছে, সে সব বিষয়ের বিস্তারিত প্রকাশ করেছে বিসিসিআই।
একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের মেগা নিলামে কোন দল কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে। কাদের হাতে কত টাকা রয়েছে?
১. চেন্নাই সুপার কিংস
২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে চেন্নাই সুপার কিংস। সে সঙ্গে দলে নিতে পারবে ৭ জন বিদেশি ক্রিকেটার। এই পরিমাণ ক্রিকেটার কেনার জন্য চেন্নাইয়ের তাদের হাতে রয়েছে ৪৮ কোটি রুপি।
২. দিল্লি ক্যাপিটাস
চেন্নাইয়ের মতোই ২১ জন ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লির ফ্রাঞ্চাইজিটি। বিদেশি নিতে পারবে ৭ জন। এই দলটির হাতে রয়েছে ৪৭.৫ কোটি রুপি।
৩. কলকাতা নাইট রাইডার্স
কেকেআরও নিলাম থেকে নিতে পারবে ২১ জন দেশি তথা ভারতীয় ক্রিকেটার। বিদেশি নিতে পারবে ৬ জনকে। শাহরুখ খানের হাতেও খেলোয়াড় কেনার জন্য রয়েছে ৪৮ কোটি রুপি।
৪. লখনৌ সুপার জায়ান্টস
নবাগত লখনৌ সুপার জায়ান্টস নিলাম থেকে নিতে পারবে ২২ জন ভারতীয় ক্রিকেটার। বিদেশি নিতে পারবে ৭ জন। নতুন দলটির হাতে খেলোয়াড় কেনার জন্য রয়েছে ৫৯ কোটি রুপি।
৫. মুম্বাই ইন্ডিয়ান্স
২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে মুম্বাই। বিদেশি নিতে পারবে ৭ জন। নীতা আম্বানিতের হাতে খেলোয়াড় কেনার জন্য রয়েছে ৪৮ কোটি রুপি।
৬. পাঞ্জাব কিংস
প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস দলে নিতে পারবে ২৩ জন ক্রিকেটারকে। বিদেশি নিতে পারবে ৮ জনকে। আইপিএলের নিলাম এবার তারাই সবচেয়ে বেশি কাঁপাতে পারে। কারণ, সর্বোচ্চ ৭২ কোটি রুপি নিয়ে মাঠে নামবে তারা।
৭. রাজস্থান রয়্যালস
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দলে নিতে পারবে ২২ জন ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার নিতে পারবে ৭ জন। ক্রিকেটার কেনার জন্য তাদের হাতে রয়েছে ৬২ কোটি রুপি।
৮. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
২২ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৭ জন নিতে পারবে বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ৫৭ কোটি টাকা।
৯. সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ এবারের নিলাম থেকে কিনতে পারবে ২২ জন ক্রিকেটারকে। বিদেশি ক্রিকেটার কিনতে পারবে ৭ জন। ক্রিকেটার কেনার জন্য তারা নিলামের আসরে বসবে ৬৮ কোটি রুপি দিয়ে।
১০. টিম আহমেদাবাদ
আইপিএলের এবারের আসরে ২২ জন ক্রিকেটারকে কিনতে পারবে টিম আহমেদাবাদ। বিদেশি নিতে পারবে ৭ জন ক্রিকেটারকে। তাদের হাতে রয়েছে ৫২ কোটি রুপি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম