বার্সা সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য ক্লাবের সঙ্গে চুক্তি ডেম্বেলের
আজ মিডিয়ার সামনে, বার্সার সভাপতি ডেম্বেলের কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেম্বেলে কখনো বলেননি যে তিনি বার্সাতেই থাকবেন বা চুক্তি নবায়ন করবেন।
কিন্তু হঠাৎ করেই বার্সেলোনা ক্লাব একটি প্রস্তাব পত্র পান ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাবের কাছ থেকে, যারা ফরাসী এই ফুটবলারকে কিনতে ইচ্ছুক।
হুয়ান লাপোর্তা একটি সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমরা কিন্তু এরই মধ্যে তাকে (ডেম্বেলেকে) একটি ভালো চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছি।’
লাপোর্তা আরো বলেন, ‘প্রথমে ডেম্বেলে আমাদেরকে না বলেছেন। প্রথমে মনে হয়ছে বিষয়টা অর্থনৈতিক বিষয় নয়। পরে বোঝা গেছে, এখানে অর্থনৈতিক বিষয়টাই সবচেয়ে বড়। কিন্তু তার এজেন্ট আমাদেরকে কিছুই বলেনি। এরপরই সেই ক্লাব থেকে আমরা এমন একটি প্রস্তাব পেয়েছি তার সম্পর্কে।’
আবার ডেম্বেলে সেই ইংলিশ ক্লাবের কাছ থেকে পাওয়া প্রস্তাবও গ্রহণ করেননি বলে জানাচ্ছেন লাপোর্তা। তিনি বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি যে, ইংলিশ ক্লাবটির কাছ থেকে সে প্রস্তাব পেয়েছে, সেটা গ্রহণ করেনি। এটা হয়তো সে চাচ্ছে না। কিংবা সে এমন কোনো কিছু করতে চাচ্ছে না, যেটা তার এবং ক্লাবের জন্য বাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। সে হয়তো আমাদেরকে আরও সুযোগ করে দিয়েছে তার সম্পর্কে মার্কেট যাছাই করার জন্য।’
সব মিলিয়ে ডেম্বেলের বিষয়টা মোটেও বুঝতে পারছেন না বার্সা সভাপতি লাপোর্তা। তিনি বলেন, ‘ডেম্বেলে ইস্যুটা আমাদের কাছে খুবই জটিল মনে হচ্ছে। ডেম্বেলে আমাদের দলেই আছেন এবং জাভি (কোচ জাভি হার্নান্দেজ) তাকে রেখেই একটি প্রতিদ্বন্দ্বীতামূলক স্কোয়াড গঠন করতে চাচ্ছেন। তাদেরকেই তিনি স্কোয়াডে রাখছেন, যারা এই ক্লাবের ভবিষ্যৎ। আমাদের মনে হচ্ছে, ভিন্ন কোনো ক্লাবের সঙ্গে ডেম্বেলের কোনো চুক্তি রয়েছে। তারা আমাদেরকে একটা পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করছে। যার ওপর ভিত্তি করে হয়তো আমরা ডেম্বেলেকে দলে রাখবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম