আইপিএল: আর দেখা যাবে না ক্রিস গেইলকে
টি-টোয়েন্টি ক্রিকেটের বস ক্রিস গেইল এবারের আইপিএল মিস করবেন বলে আশা করা হচ্ছিল। নিলামে আগ্রহ প্রকাশ না করে আগেই নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি আর মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো রাজকীয় যুগ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর ক্রিস গেইলের নামটা অনেকটা জড়িয়ে গিয়েছিল ওতোপ্রোতভাবে। আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী এবং সফল ব্যাটার হিসেবে ক্রিস গেইল সবসময় ছড়ি ঘুরিয়ে গেছেন প্রতিপক্ষের বোলারদের উপর। খেলেছেন কলকাতা, বেঙ্গালুরু ও পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে৷
২২ গজকে মাতিয়ে রাখার ক্ষমতা এই দীর্ঘদেহী ক্যারিবিয়ান তারকাকে পরিণত করেছিল আইপিএলের পরম এক আকাঙ্ক্ষিত নামে। তবে এখন সময় বদলেছে। সেই সাথে বদলেছে পরিস্থিতিও। আর সেই সুবাদেই আসন্ন আইপিএলের মেগা নিলামের তালিকাতেই নিজেকে রাখেননি ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান এই তারকা।
অবশ্য, ক্রিস গেইলের আইপিএল ক্যারিয়ার শেষের শুরুটা হয়ে গিয়েছিল গত আসরেই৷ নিলামে প্রথমে দল না পেলেও পরবর্তীতে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। তবে সেই আসরে নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি তিনি৷ পাঞ্জাবের হয়ে ১০টি ম্যাচ খেলে ২১.৪৪ গড়ে করেছিলেন মাত্র ১৯৩ রান। একটা ম্যাচেও পেরোতে পারেননি অর্ধশতকের গন্ডি৷
তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৪১ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিস গেইল৷ সেই ইনিংসগুলোতে ৩৯.৭২ গড়ে করেছেন সর্বমোট ৪৯৬৫ রান৷ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন সাত নম্বরে।
ক্রিস গেইল আইপিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোট ৬ বার৷ ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে তার করা সেঞ্চুরিটি এখন পর্যন্ত টি-টোয়েন্টি এবং ক্রিকেটের যেকোনো ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মেগা নিলাম৷ সেই নিলামে ২০০৯ সালের পর এবারই প্রথমবারের মত থাকছে না ক্রিস গেইলের নাম৷
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন