মুজিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব
১৪৯ রানের পুঁজি নিয়ে বরিশাল এদিন চট্টগ্রামকে গুঁড়িয়ে দিয়েছে ১৩৫ রানে। স্বস্তির জয় পাওয়ার দিনে ৪ ওভার বল করে মুজিব খরচ করেছেন মাত্র ৯ রান, করেছেন একটি মেডেন ওভার। উইকেট পেয়েছেন তিনটি।
মুজিবের ওভারগুলো খেলতে বেশ বেগ পেতে হচ্ছে বিপিএলের ব্যাটারদের। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান তাই বলেই দিলেন, মুজিব দলে থাকা মানে প্রতিপক্ষ ৪ ওভার কম ব্যাট করার সুযোগ পায়!
ম্যাচ পরবর্তী আলাপচারিতায় সাকিব বলেন, ‘মুজিব বিশ্বমানের একজন বোলার। সে আসার পর প্রতিপক্ষের সাথে পার্থক্য বাড়িয়ে তুলেছে। মুজিব থাকায় আমরা আসলে ১৬ ওভার বল করছি, ২০ ওভার নয়।’
মুজিবের ক্ষুরধার বোলিংয়ের দিনে সাকিবও ছিলেন উজ্জ্বল। ২৩ রানের খরচায় ৩ উইকেট শিকার আর দ্রুতগতির অর্ধশতকে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সাকিব জানান, আগের ম্যাচ থেকেই বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। যদিও জয়ের ছন্দের মধ্যেও তাকে ভাবাচ্ছে দলের ব্যাটিং।
সাকিব বলেন, ‘গত ম্যাচ থেকে আমি বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছি। দলও ভালো ছন্দ পেয়েছে। খেলোয়াড়রা জানে তাদের কী করতে হবে। শুরুতে ভালো ব্যাট করতে পারছি না, ইনিংসও ভালোভাবে শেষ করতে পারছি না। এটা দুশ্চিন্তার। এই দুই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা সেরা ক্রিকেট না খেলেই জিততে পারছি, এটা ভালো দিক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম