নতুন উচ্চতায় তামিম ইকবাল খান
নিঃসন্দেহে তামিমের খেলা সেরা ইনিংসগুলোর একটি এই সেঞ্চুরিটি। এই বিপিএলে তামিম নিজের পরিকল্পনার ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন।যত সম্ভব কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করা এবং ইনিংস লম্বা করা এটিই ছিল তার মাস্টার প্ল্যান। পরিকল্পনা এবং সেটার মাঠে প্রয়োগ দুটোর ক্ষেত্রে এ বিপিএলে লেটার মার্ক ই পাবেন তামিম। তবে শুধু এবারের বিপিএল নয় গত বছর ইনজুরির আগে থেকেই দারুণ ফর্মে ছিলেন তামিম।
গত বছর ওয়ানডে দলপতি মোট ১২ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছিল। ৩৮.৬৬ এভারেজে ৪৬৪ রান ওয়ানডে অধিনায়কের। ১২ ম্যাচে তার চারটি ফিফটির সাথে একটি সেঞ্চুরিও রয়েছে। গতবছর ইনজুরির কারণে চারটির বেশি টেস্ট খেলতে পারেনি তামিম। তবে নিজের ব্যাটিং কারিশমা ঠিকই দেখিয়েছিলেন।
চার ম্যাচে অবিশ্বাস্য ৫৪.৭১ এভারেজে 383 রান সাথে করেছেন ৪ টি ফিফটি যার মধ্যে ২ টি ৯০ ঊর্ধ্ব ইনিংস ছিল। তামিমের দুর্দান্ত ফর্ম নিশ্চয়ই আফগানিস্তানের সাথে পরবর্তী হোম সিরিজে টাইগারদের অনেকটুকু নির্ভার করবে। বয়সের সাথে যেখানে অনেক ব্যাটসম্যানই নিজের সেরা খেলা হারিয়ে ফেলেন তামিম যেন সেখানে ভিন্ন।
বয়স যেন তামিমকে দিন দিন আরও বেশি পরিণত করছে। যেখানে ক্যারিয়ারের শুরু থেকে ২০১৫ পর্যন্ত মাত্র চারটি সেঞ্চুরি ছিল তামিমের। সেই ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ১০ টি সেঞ্চুরি করেছেন তামিম। ২০১৫ সালের পর থেকে তামিমের এভারেজ ও পঞ্চাশোর্ধ। নিঃসন্দেহে তামিম ছাড়া বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করাটাও দুঃসাধ্য। তামিমের বর্তমান ফর্ম টেম্পারমেন্ট এবং ফিটনেস সবকিছু বিচার করে আরো বছর পাঁচেক তামিম খেলে যেতে পারবেন বলে আশাবাদী তিনি।
তামিমের উপস্থিতি বাংলাদেশ দলের জন্য কত বড় এটাতো তামিম নিজেও জানেন এজন্যই তো প্রতি মুহূর্তে নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন । বিশ্ব ক্রিকেটকে যেন তিনি নতুন করে শেখাচ্ছেন বয়স কারো শেষ ডেকে আনে না বরং আরো বেশি পরিণত করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল