ব্রেকিং নিউজ: মিরাজদের বৃহস্পতিবার বসছে বিসিবি
সেই ঘটনায় মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে শুনানির মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তলব করেছে মিরাজ ও ফ্র্যাঞ্চাইজি দুই পক্ষকেই। চট্টগ্রাম পর্ব শেষ করে ফের ঢাকায় ফেরা দলটির প্রতিনিধিদের শুনানি হবে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)।
বিশেষ সূত্র জানায়, ‘শুনানিতে মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকপক্ষকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারা শুনানিতে অংশ নেবেন।’
সূত্র জানায়, এই শুনানিতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
অধিনায়কত্ব থেকে সরানোর কারণে গত ৩১ জানুয়ারি মিরাজ দল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। বোর্ডের হস্তক্ষেপে দুই পক্ষ আলোচনার পর অবশ্য সমাধান হয়। তার আগে বিষয়টি হয়ে ওঠে টক অব দ্য টাউন।
মিরাজের মত তারকা ক্রিকেটারের এমন কার্যক্রমে বোর্ড বেশ বিব্রত। তবে ফ্র্যাঞ্চাইজির ভূমিকাতেও সন্তুষ্ট নয় গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিল তাই আগেই জানিয়েছিল, চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফেরার পর দুই পক্ষেরই শুনানি হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম