পিএসএলকে নিয়ে তেল মারলেন ভন
টুইটারে ভন বলেন, ‘পিএসএল এখন বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। এটি আইপিএলের থেকে পিছিয়ে নেই। ক্রিকেটীয় মান দুর্দান্ত।’
পিএসএল শুরুর আগে একের পর এক চমক দিতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৪টি চ্যানেলে সারাবিশ্বে দেখা যাচ্ছে এবারের পিএসএল। বিশ্বের বেশিরভাগ দেশের জন্য পিএসএল দেখার সুযোগ করে দিচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাবে পিএসএলের সপ্তম আসর।
এদিকে পিএসএল আগের আসরগুলোতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। এবারও পিএসএলে রয়েছে প্রযুক্তির ছড়াছড়ি। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজকরা নিশ্চিত করেছে, এবার পিএসএল সম্প্রচারের জন্য মাঠে রয়েছে ৩০টি হাই-ডেফিনেশন ক্যামেরা।
সেই সঙ্গে রয়েছে বাগি ক্যাম ও ড্রোন ক্যামেরা। মূলত টিভির দর্শকদের আরও স্বাচ্ছন্দ্য দিতে এইসব প্রযুক্তি যুক্ত করেছে পিসিবি। এবারের পিএসএলে স্পাইডার ক্যামের মাধ্যমে ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যকার কথোপকথন দেখানো হচ্ছে খুব কাছ থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম