ওয়েডের ক্যাচ ছেড়ে কয়েক রাত ঘুমাতে পারেনি: হাসান
তাতে হাসানের সেই ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় পাকিস্তান। ওয়েডের ক্যাচ মিস করার কারণ কয়েক রাত ঘুমাতে পারেননি ডানহাতি এই পেসার। সেই সঙ্গে হাসান জানিয়েছেন, ক্যাচ মিসের ঘটনা তিনি কখনও ভুলবেন না।
এ প্রসঙ্গে হাসান বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের কঠিন মুহুর্ত যেটা কখনোই ভুলে যাওয়া সম্ভব না। এখনও কাউকে বলা হয়নি, আমি ওই ঘটনার পর দুদিন ঘুমাতে পারিনি। আমার স্ত্রী পাশেই ছিল। কিন্তু আমাকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। কারণ আমি ঘুমাতে পারছিলাম না।’
‘ক্যাচটা ছেড়ে আমি পাশেই বসে ছিলাম। আমার চোখে বারবার ক্যাচটা ভেসে আসছিল। সেখান থেকে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। নিজেকে শান্ত করে বোঝানোর চেষ্টা করি, ওই ঘটনা ভুলে আমাকে এগিয়ে যেতে হবে।’
সেদিন হাসান ক্যাচ না ছাড়লে হয়তো ভিন্ন হতে পারতো সেমিফাইনালের ফলাফল। ক্যাচ ছাড়লেও পুরোটা সময় সতীর্থরা পাশে ছিলেন বলে জানিয়েছেন হাসান। সেই ম্যাচের পর শাহীন শাহ আফ্রিদি ও তিনি মিলে কান্না করেছিলেন বলেও জানান।
হাসান বলেন, ‘আমার সব সতীর্থরা জানতো আমি ম্যাচটা কতটা গুরুত্বর সঙ্গে নিয়েছিলাম। আমি সব সময় প্রস্তুতিতে শতভাগ উজার করে দেই যেন পাকিস্তানের হয়ে পারফর্ম করতে পারি। আমি ম্যাচের পর কাঁদছিলাম। শাহীনও কাঁদছিল। আমাদের দুজনের জন্য ওই সময়টা খুব আবেগপ্রবণ ছিল।’
‘শোয়েব ভাই (মালিক) আমার কাছে এসে বলেছিল, তুমি আমাদের অস্ত্র। তোমার হারলে চলবে না। পাশাপাশি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সহযোগিতা পেয়েছি। প্রত্যেকে আমার দুঃখ বোঝার চেষ্টা করেছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম