আফগানদের অনুরোধ রাখল বিসিবি
এদিকে বাংলাদেশে পৌঁছে চার-পাঁচ দিনের ক্যাম্প করার ইচ্ছা আফগান দলের। আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে সিলেট যাওয়ার পরিকল্পনা তাদের। আফগান বোর্ডের এই অনুরোধ রেখেছে বিসিবি। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে।
আমরা তাদের অনুরোধ রেখেছি। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এজন্য চার-পাঁচ দিন আগে তারা আসবে। এ মুহূর্তে যে সূচি করা আছে, আমরা প্রত্যাশা করছি ১২ ফেব্রুয়ারি তারা চলে আসবে।’ এদিকে আফগানিস্তান দলকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বায়ো বাবল মেইন্টেইন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।
তাদের চলাফেরা থাকবে সীমিত। এ সিরিজটি শুরুতে চট্টগ্রাম ও সিলেটে আয়োজন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু সিলেটে ক্যাম্প করতে দেওয়ায় ঢাকায় ম্যাচ আয়োজন করতে হবে। চট্টগ্রামে হবে তিনটি টি-টোয়েন্টি। ঢাকায় তিনটি ওয়ানডে। বিপিএলের মতো আফগানিস্তান সিরিজেও দর্শক ছাড়া আয়োজন করতে পারে বিসিবি।
তবে সিরিজ শুরুর আগে কোভিড পরিস্থিতি দেখে সরকারের নতুন নির্দেশনা চাইবে আয়োজকরা। এদিকে নিজামউদ্দিন বলেছেন, ‘আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে। শুধু আফগানিস্তান সিরিজেই নয়, বিপিএলে ঢাকা পর্বের শেষ দিকের ম্যাচগুলোতেও ডিআরএস ব্যবহার করা হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম