ব্রেকিং নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো অল-রাউন্ডার সাইফউদ্দিনকে
সাইফুদ্দিন করোনা পরীক্ষার নমুনা দেন। করোনা পরীক্ষা নেগেটিভ হলে এবং অন্যান্য ভ্রমণ সমস্যা সমাধান হলে তিনি আজ রাতে লন্ডনের ফ্লাইট ধরবেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) সারাবাংলাকে সাইফউদ্দিন নিজেই দিলেন এই তথ্য। তিনি বলেন, ‘আমি করোনার পরীক্ষা করিয়েছি। নেগেটিভ ফল এলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমি লন্ডন যাচ্ছি চিকিৎসার কারণে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার রাত ১০টায় ফ্লাইট।’
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি সারাবাংলাকে বলেন, ‘ভ্রামণের জন্য যে ফরমালিটিজ আছে সেগুলো যদি এর মধ্যে ঠিকঠাক হয়ে যায় তাহলে ও (সাইফউদ্দিন) বৃহস্পতিবার যাচ্ছে।’
সাইফউদ্দিনকে কোন চিকিৎসক দেখবেন? এমন প্রশ্নে নিজামউদ্দিন বলেন, ‘লন্ডনে ওকে প্রথমে একজন অর্থপেডিক্স চিকিৎসক দেখবেন। তারপর যেগুলো দরকার সেই ডাক্তার ওকে দেখবে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝামাঝি থেকে ক্রিকেটের বাইরে সাইফউদ্দিন। পিঠের ব্যথার কারণে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন তিনি। গত ২০ জানুয়ারি মাঠে ফেরার কথা ছিল সাইফুদ্দিনের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী চোটের উন্নতি হয়নি।
নিজের ফিটনেসের কথা বিবেচনা করে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু বিসিবির মেডিকেল বিভাগ চোট পর্যবেক্ষণ করে জানায়, তরুণ অলরাউন্ডারের মাঠে ফিরতে আরও সময় লাগবে।
শুধু ব্যাটার হিসেবে বিপিএল খেলার আগ্রহ জানালেও বিসিবির মেডিকেল বিভাগের পরামর্শে প্লেয়ার ড্রাফটেই রাখা হয়নি সাইফের নাম। সে সময় এতে আক্ষেপও ঝড়েছিল তরুণ পেস বোলিং অলরাউন্ডারের কণ্ঠে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম