আইপিএলের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে আইয়ারের জন্য সর্ব্বোচ বাজেট ধরে রাখলো বেঙ্গালুরু
মেগা নিলামের আগে, বেঙ্গালুরু বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মোহাম্মদ সিরাজকে ধরে রেখেছে, যারা কখনও শিরোপা জেতেনি। কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল, কোহলির নেতৃত্ব ছাড়াই দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন ম্যাক্সওয়েল। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, সম্ভাবনা ক্ষীণ।
ফলশ্রুতিতে মেগা নিলাম থেকে নতুন অধিনায়ক খুঁজে নেবে বেঙ্গালুরু। ‘মার্কি’ ক্যাটাগরিতে থাকা আইয়ারকে নিজেদের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবছে দলটি। সেটির জন্য ২০ কোটি রুপি খরচ করতেও রাজি কোহলির দলটি। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন আকাশ চোপড়া।
জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘ইশান কিশান যেহেতু মার্কি লিস্টে নেই তাই দলগুলো শ্রেয়ার আইয়ারের পেছনে ছুটবে। মনে হয় ১৫-১৬ কোটি রুপিতে বিক্রি হতে পারে। তবে আমার কাছে তথ্য আছে বেঙ্গালুুরু তার জন্য ২০ কোটি রুপি বাজেট রেখেছে।’
শুধু বেঙ্গালুরু নয়, আইয়ারকে পেতে কলকাতাও দৌড়ে থাকবে বলে মনে করেন আকাশ। আইপিএলের এবারের আসরে আইয়ার সবচেয়ে দামি ক্রিকেটার হবেন বলেও দাবি করেছেন জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক। ইশান কিশান না থাকায় সবাই আইয়ারের পেছনে টাকা ঢালবে বলে জানান তিনি।
আকাশ বলেন, ‘আমার মতে নিলামে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার হবে আইয়ার। ইশান কিশান না থাকায় সব আলো এখন তার দিকে। যদি ইশান থাকতো তাহলে ঠাণ্ডা যুদ্ধ হয়ে যেত। এখন আইয়ারের পিছনেই সবাই টাকা ঢালবে।‘
১৫ কোটি রুপিতে কোহলি, ১১ কোটিতে ম্যাক্সওয়েল এবং ৭ কোটি রুপিতে পেসার সিরাজকে দলে রেখেছে বেঙ্গালুরু। এবারের মেগা নিলামে ৫৭ কোটি রুপি খরচ করতে পারবে তারা। যা দিয়ে মোট ২২ জন ক্রিকেটার কিনতে হবে বেঙ্গালুরুকে। এর মাঝে ৭ জন বিদেশি ক্রিকেটার কেনার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইটির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম