মিঠুনের চার ছক্কার ঝড়ের পরও সিলেটকে অল্পেই আটকাল খুলনা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানীর দুই দলের লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
বিপিএলের চট্টগ্রাম পর্বে পর পর দুই ম্যাচে পরে ব্যাট করে হেরেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। তবু ঢাকায় ফিরেও টস জিতে আগে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নেন মুশফিক।
তবে এদিন অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন মাঠে নামে খুলনার বোলাররা। শুরু থেকেই আঁটসাঁট বোলিংইয়ে সিলেটের ব্যাটারদের চেপে ধরে তারা। প্রথম ৮ ওভারে ৩৪ রান তুলতেই সিলেট হারায় ৩ উইকেট।
সিলেটের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও আনামুল হক বিজয় যথাক্রমে ১৯ বলে ৬ ও ১০ বলে ৪ রান করেন। কলিন ইনগ্রামও ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি। এমতাবস্থায় দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন।
মোসাদ্দেক-মিঠুনের ৫০ বলে ৬৮ রানের জুটিতে ম্যাচে ফেরার রসদ পায় সিলেট। মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন মোহাম্মদ মিঠুন।
ইনিংসের শেষ বলের আগের ডেলিভারিতে আউট হন মিঠুন। এর আগে তিনি খেলেন ৫১ বলে ৭২ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম