বাজে ভাবে হেরে সরাসরি যাদের দায়ী করলেন মোসাদ্দেক
মিরপুর স্টেডিয়ামে মিঠুনের হাফ সেঞ্চুরির পরও ১৪৩ রানের বেশি তুলতে পারেনি সিলেট। যা ৩৪ বল আগেই টপকে গেছে খুলনা। সিলেটের বোলারদের এলোমেলো বোলিং কাজে লাগিয়ে সহজে জয় পায় মুশফিকুর রহিমের দল।
ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের উপর দায় চাপিয়েছেন মোসাদ্দেক। জঘন্য বোলিং এবং দেশীয় ক্রিকেটারদের ব্যর্থতাকে আড়ালে রেখেছেন তিনি। একাদশে ৮ দেশীয় ক্রিকেটার মিলে পারছেন না দলকে টেনে তুলতে। অথচ ‘নির্লজ্জের মতো’ ৩ বিদেশি ক্রিকেটারকে দোষ দিলেন মোসাদ্দেক।
বৃহস্পতিবার সিলেটের অধিনায়ক বলেন, ‘যদি বিদেশিরা পারফর্ম না করে তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের বোলিংও ভালো ছিল না। আমাদের এটা নিয়ে কথা বলতে হবে।’
মিরপুরের উইকেটে রানটাও যথেষ্ট ছিল না জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘এটা ১৪৩ রানের উইকেট ছিল না। আমরা ঘাটতি কাটিয়ে উঠেছিলাম মিঠুন ও আমার ব্যাটিংয়ে। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না।’
মুশফিক অবশ্য দলের জয়ে খুশি। টানা দুই হারের পর জিতেছে খুলনা। চট্টগ্রামে বরিশালের কাছে দুটি ম্যাচ হেরেছিল তারা। আজ মুশফিক বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছিলাম, কিন্তু ম্যাচ শেষ করতে পারছিলাম না। আমাদের বোলাররা অসাধারণ ছিল এবং ব্যাটিংও প্রথম ৬ ওভারে ভালো করেছে। দিনের ম্যাচে প্রথম ৫-৬ ওভারে কিছু থাকে, যেটা বোলাররা ভালো কাজে লাগিয়েছে।
আমার মনে হয় এটা ১৭০ প্লাস রানের উইকেট ছিল। আমাদের বোলাররা দারুণ কাজ করেছে ওদেরকে ১৪০ এ আটকে দিয়েছে। আমার বিশ্বাস ছিল, ওরা (ফ্লেচার, সৌম্য) ব্যাটিং উইকেটে যেদিন নিজেদেরকে থিতু করতে পারবে, তারা ভালো কিছুই করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়