অনেক দিন পর স্বভাব সুলোভ ব্যাটিং করলেন সৌম্য
চলতি বিপিএলে আজ রুদ্ররূপে দেখা গেল খুলনা টাইগার্সের হয়ে ওপেনিংয়ে নামা সৌম্য সরকারকে। কিন্তু তাঁর সম্ভাবনাময় ইনিংসটির মৃত্যু হলো সাধারণ একটা বলে বাজে শট খেলতে গিয়ে।
সিলেটের ১৪২ রান তাড়ায় নেমে প্রথম ৭ বলে সৌম্যর সংগ্রহ ছিল মাত্র ২ রান। ইনিংসের তৃতীয় ওভারে সিরাজ আহমেদকে জোড়া বাউন্ডারি মেরে সৌম্য হাত খোলেন। এরপর নাজমুল ইসলাম অপুর এক ওভারে একটি করে চার-ছক্কা হাঁকান। সবগুলোই ছিল দর্শনীয়। নাজমুলকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে হাঁকানো বিশাল ছক্কাটি ছিল চোখের আরাম। একাদশ ওভারে সেই নাজমুলের একটা নিরীহ বল সুইপ করতে গিয়ে ধরা পড়েন শর্ট ফাইন লেগে জুবায়ের আহমেদের হাতে। সৌম্যর ৩১ বলে ৪৩ রানের ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছক্কা।
করোনা থেকে সুস্থ হয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে ফেরেন সৌম্য সরকার। প্রথম তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ১, ০ ও ১৩ রান। একটাতেও তাঁকে মেজাজে দেখা যায়নি। তবু তাঁর ওপর আস্থা রেখেছে খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট। আজ যেন তার প্রতিদান দিলেন সৌম্য। ১০.৫ ওভারে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচারের সঙ্গে তাঁর ওপেনিং জুটি হয়েছে ৯৯ রানের। ফ্লেচার ফিফটি তুলে নিয়েছেন। এই জুটি খুলনার জয়ের ভিত পাকা করে দেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন