গতকাল পিএসএলে খেলতে নেমে যে লজ্জার রেকর্ড গড়লেন : আফ্রিদি
করোনার কারণে পিএসএলের শুরুতে কিছু ম্যাচ খেলতে পারেননি আফ্রিদি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে ফিরছেন তিনি । সেই ম্যাচেই পিএসএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড আফ্রিদি।
প্রথমে ব্যাট করতে নেমে ইসলামাবাদ জড়ো করে ২২৯ রান, ৪ উইকেট হারিয়ে। ৪ ওভার বল করে আফ্রিদি খরচ করেন ৬৭ রান, হজম করেন আটটি ছক্কা ও একটি চার! একটি উইকেট অবশ্য পেয়েছেন, তবে গড়েছেন টুর্নামেন্টে সবচেয়ে বদান্যতার কীর্তি।
এতদিন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬৫ রান দেওয়া জাফর গোহার ছিলেন পিএসএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের মালিক। সেই অস্বস্তিকর রেকর্ড এবার আফ্রিদির। শুধু তিনি নন, খরুচে ছিলেন দলের বাকি বোলাররাও। মোহাম্মদ নেওয়াজ ছাড়া বাকি সব বোলাররেরই ইকোনোমি রেট ছিল ১০ এর ওপরে।
লক্ষ্য তাড়া করতে নেমে কোয়েট্টা অবশ্য লড়াই করেছে। ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে দলটি জড়ো করে ১৮৬ রান। তাতে ইসলামাবাদ পায় ৪৩ রানের দাপুটে জয়। আফ্রিদি ব্যাট হাতেও ছিলেন মলিন।
আট নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলের মোকাবেলায় ৪ রানের বেশি করতে পারেননি। প্রসঙ্গত, এবারের পিএসএল খেলেই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাবেন আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন