বাংলাদেশ ও আফগানিস্তান: ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করলো বিসিবি
ঢাকায় পা রেখে আফগানিস্থান দল চলে যাবে সিলেটে। সেখানে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে রাশিদ খানরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে আফগানিস্তান। সেখানে চৌধুরী জহুর আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
এরপর ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ঢাকায় ফিরবে আফগানিস্তান।
সেখানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্থান। আগামী ৩ এবং ৫ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। মিরপুরে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন