ব্রেকিং নিউজ: পিএসএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার আমির
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পিএসএলে করাচির প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি আমির। যদিও ফিটনেস ফিরে পেলে বাকি ম্যাচগুলোতে তার খেলার কথা ছিল। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।
ইলিয়াস অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই খেলেছেন। যদিও বল হাতে ছন্দে ছিলেন না তিনি। তিন ম্যাচ তিনি নিতে পেরেছেন কেবল একটি উইকেট। বল হাতে বেশ খরুচেও ছিলেন তিনি।
ইলিয়াস পড়েছেন কাঁধের চোটে। করাচির সর্বশেষ ম্যাচে এই চোট পেয়েছিলেন তিনি। যদিও এরপর এসে আরও দুই ওভার বোলিং করেছিলেন তিনি। তবে জানা গেছে এই চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে তাকে।
এক বিবৃতিতে করাচি কিংস বলেছে, 'এমআরআই আমাদের বড় দুঃসংবাদ দিয়েছে এবং চিকিৎসক তাকে ৬ সপ্তাহের বিশ্রাম দিয়েছে। আগামীকাল সকালেই সে পেশোয়ারে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে।'
পিএসএলের বাকি অংশের জন্য এরই মধ্যে এই দুই ক্রিকেটারের জন্য বিকল্প খুঁজছে করাচি। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা দলটি ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য খুঁজছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন