নতুন ইতিহাস: ব্যাটিং ঝড়ে বোলিং তান্ডবে পাকিস্তানের অধিনায়ক বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন
হাসিবুল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে কাসিমের ২২৯ রানের পার্টনারশিপে ভর করে পাকিস্তান ৩৬৬ রানের বিশাল লক্ষ্য রাখে দিমুথ ওয়ালালাগের দলের বিরুদ্ধে।
ব্যাট হাতে দাপট দেখিয়েই কিন্তু কাসিম শেষ হয়ে যাননি। ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে পাকিস্তানের বোলিং ইনিংস শুরু করেন তিনি। একে একে লঙ্কান দলের এক, দুই নয়, টপ অর্ডারের পাঁচজনকেই নিজের অফ স্পিনের জালে ফাঁসিয়ে সাজঘরে ফেরত পাকিস্তান অধিনায়ক কাসিম।
এর সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন ইতিহাস। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসের এমন পারফরম্যান্স করার কৃতিত্ব, আর কারুর দখলে নেই। কাসিমই প্রথম ক্রিকেটার হিসাবে এক ম্যাচে শতরান করার পাশপাশি পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন।
কাসিমের অসাধারণ বোলিংয়ে লঙ্কানরা প্রথম থেকেই ম্যাচে পিছিয়ে পড়েন। তাদের অধিনায়ক দিমুথ ওয়ালালাগে অবশ্য ব্যক্তিগতভাবে এক চিরস্মরণীয় টুর্নামেন্টের অবসান ঘটান ৪০ রানের একটি সুন্দর ইনিংস খেলে। নয় নম্বরে ব্যাটে নেমে বিনুজা রানপুল এক অপরাজিত অর্ধশতরান (৫৮ বলে ৫৩) করলেও, তা কোনো কাজেই আসেনি। মাত্র ৩৪.২ ওভারে ১২৭ রানেই শ্রীলঙ্কার সব জারিজুরি শেষ হয়ে যায়। পাকিস্তান ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়। ম্যাচ সেরা হন কাসিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন