যেদিন থেকে পাল্টে গেছে সুপার স্টার কোহলির খেলা
কোহলি সেই ক্রিকেটারদের একজন, যিনি এখন পর্যন্ত আইপিএলে শুধু একটি দলের হয়েই খেলেছেন। ২০০৮ সালের প্রথম নিলামেই তাকে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সম্প্রতি আরসিবির ইউটিউব পডকাস্টে কোহলি বলেছেন, ২০১১-র শুরুতে এবি ডি ভিলিয়ার্সকে কেনা এবং সে মৌসুমের মাঝামাঝি ক্রিস গেইলকে নিয়ে আসা হয়। তখন থেকেই আমার খেলার বদল শুরু। কারণ বোলাররা ভাবতে শুরু করল যে এই তিন জনের মধ্যে যে কোনো দু’জন একসঙ্গে ব্যাট করলে সমস্যা তৈরি করতে পারে।
ডি ভিলিয়ার্স এবং গেইলের সঙ্গে কোহলি জুড়ে গিয়ে অসামান্য একটি ত্রয়ী তৈরি হয়, যারা বহু ম্যাচে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছেন। ২০১৯-এ আরসিবি ছেড়ে যান গেইল। গত বছর প্রতিযোগিতার পর অবসর নেন ডি ভিলিয়ার্স। ফলে সামনের মৌসুম থেকে শুধু কোহলিই আরসিবিতে পড়ে থাকবেন। নিলামের আগে তাকে রেখে দিয়েছে দল।
এই ভিডিওর ট্রেইলারে ক্রিকেটের প্রতি কোহলির দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, আপনাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে। নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। কোনো খ্যাতি, অর্থ বা সাফল্যই যেন তাকে আটকাতে না পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন