ব্রেকিং নিউজ: বাংলাদেশে খেলার জন্য পিএসএল ছাড়ছেন রশিদ-নবিরা
এবারের পিএসএলে খেলছেন চার আফগান ক্রিকেটার। রশিদ নবী ছাড়াও এই তালিকায় রয়েছেন হজরতুল্লাহ জাজাই-রহমানুল্লাহ গুরবাজের মতো তারকা ক্রিকেটারও। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অবশ্যই দলে থাকবেন তারা।
এদিকে দুই ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে আফগানরা। এরপর সিলেটে সপ্তাহখানেকের ক্যাম্প করবে দলটি। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়েই ঢাকায় আসবে আফগানিস্তান।
একই সময়ে আন্তর্জাতিক সিরিজ এবং পিএসএলের ম্যাচ থাকায় বিপাকে পড়তে হবে পিএসএলে খেলা আফগান ক্রিকেটারদের। জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে আসার কথা থাকায় পিএসএলের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না রশিদ-নবিরা।
আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
এরপর তিনদিনের বিরতি দিয়ে ৩মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন