ব্রেকিং নিউজ: অবশেষে জানা গেল শাহাজাদের এমন কান্ডে যে সিদ্ধান্ত নিল বিসিবি
ম্যাচ শুরুর আগে যখন দুই দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, তখন শাহজাদকে ড্রেসিংরুমের সামনে ই-সিগারেট খেতে দেখা যায়।
আফগানিস্তান দলের দুই সতীর্থ ফজল হক ফারুকি ও কারিম জানাতের সঙ্গে আড্ডা দিতে দিতে ধূমপান করছিলেন শাহাজাদ। এ সময় শাহাজাদকে ধূমপান থেকে বিরত থাকতে ইশারা করতে দেখা যায় দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবালকে। তাতে বিরক্ত হতেও দেখা যায় এই আফগান ক্রিকেটারকে। শেষে ফজল ফারুকি শাহাজাদকে টেনে ড্রেসিং রুমে নিয়ে যান।
শাহাজাদের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় কোনও শাস্তি না দিলেও এই আফগান ক্রিকেটারকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
নিজাম উদ্দিন বলেন, “মোহাম্মদ শাহাজাদের মতো একজন ক্রিকেটারের কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ সব না ঘটে।”
এর আগে বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান শাহাজাদের ধূমপান ইস্যুতে বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সামাজিক দৃষ্টিকোণ থেকে। তাছাড়া সে একজন ক্রিকেটার, তার থেকে শেখার আছে তরুণদের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন