মোঃ রাজিব আলী:
সাব এডিটর
জাতীয় দলে ফিরতে চলেছেন পাঁচ অবহেলিত ক্রিকেটার, তালিকায় আছেন ইমরুল
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। যেখানে দুর্দান্ত পারফর্ম করে নজরকাড়া যায় জাতীয় দলের নির্বাচকদের। একসময়ের বড় নাম অথচ এখন ব্রাত্য এমন ক্রিকেটারদের ফেরার মঞ্চ এই বিপিএল।
১। এনামুল হক বিজয়ঃ অনেকদিন ধরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়। নিজেকে প্রমাণ করে ফিরে আসতে অধীর হয়ে আছেন। এবার তার কিছুটা ছাপ রেখেছেন তিনি। পাঁচ ম্যাচে ১৪৮ রান, গড় প্রায় ৩০। চট্টগ্রামের বিপক্ষে ৭৮ রানের চোখ-ধাঁধানো ইনিংস খেলেন। মিরপুরে ঢাকার বিপক্ষেও আছে ৪৫ রানের ম্যাচ জয়ী ইনিংস।
২। ইমরুল কায়েসঃ ইমরুলের অধিনায়কত্বে সবার চেয়ে এগিয়ে কুমিল্লা। পাঁচ ম্যাচে চার জয়। ব্যাট হাতেও আলো কাড়ছেন ইমরুল। ৩৪ গড়ে ১৩৫ রান। এর মধ্যে রয়েছে ৮১ রানের অপরাজিত ইনিংস। যেখানে চার ছক্কায় বাজিমাত করেন তিনি।
৩। মিঠুনঃ টি-২০তে মিঠুন চলে না এমন কথার চল থাকলেও নিজের সামর্থের জানান দিয়েছেন এই ব্যাটার। খুলনার বিপক্ষে ৫১ বলে ৭২ রান করেন। স্ট্রাইক রেট ১৪১।
৪। কামরুল ইসলাম রাব্বিঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলে কড়া নাড়ছেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু সুযোগ মিলছে কই। এবারের বিপিএলে তিনি টপ পারফর্মার। মুস্তাফিজের সমান ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রাব্বি।
৫। নাজমুল ইসলাম অপুঃ চটের কারণে সিলেটের নাজমুল ইসলাম অপু খেলেছেন মাত্র তিন ম্যাচ। কিন্তু এর মধ্যেই শিকার ৮ উইকেট। শুধু উদযাপন নয় পারফরম্যান্সের কারণেও আলোচনায় এই বাঁহাতি স্পিনার।
৬। নাহিদুল ইসলামঃ আন্ডাররেটেড অলরাউন্ডার নাহিদুল ইসলাম কখনোই সেভাবে আলোচনায় আসেন না। কিন্তু নিজের কাজটা করে যান। কুমিল্লার হয়ে এরই মধ্যে ৯ উইকেট তার। রয়েছেন শীর্ষ পাঁচে। বিপিএলের এখনো প্রায় অর্ধেক বাকি। বিজয়, ইমরুল, রাব্বিরা শেষ পর্যন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন