বিশ্বকাপ ফাইনাল: মাঠে নামছে ভারত-ইংল্যান্ড, দেখেনিন সময়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর ফাইনালে উঠেছে। ১৯৮৮ সালে তারর প্রথম শিরোপা জয়ের পর, আবারও ফাইনালে নিশ্চিত করেন।
তাদের প্রতিপক্ষ ভারত এই পরিসংখ্যানে অনেক পথ এগিয়ে। আইসিসি যুব বিশ্বকাপের শেষ ১৩ আসরে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। তিন আসরে ছিল রানার্সআপ।
সেদিক থেকে যুব বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতায় ভারত টইটুম্বুর। গত আসরে বাংলাদেশের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও এই আসরে নিজেদের সেরা প্রমাণ করে আবারো উঠে এসেছে স্বপ্নের ফাইনালে।
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন ২০০৮ সালে। তখন তার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। দীর্ঘ ১৪ বছর পর বিরাট কোহলি না থাকলেও যুব বিশ্বকাপের ফাইনালে এখন ইয়াস ধুলদের ভারত। কিন্তু তাদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে কথা বলেছেন বিরাট কোহলি।দিয়েছেন সব ধরণের পরামর্শ।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার সকালে অ্যান্টিগার হোটেল রুমে ভিডিও কলে যুবাদের সঙ্গে যুক্ত হয়ে বিরাট কোহলি বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দিয়েছেন বলে জানা গেছে। প্রথমেই ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানান যুবাদের। পরামর্শ দেন ভাল খেলে শিরোপা অর্জনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন