ব্রেকিং নিউজ: ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ
এমন পরিস্থিতিতে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কোহলিকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, নির্বাচকদের মনে নিশ্চয়ই কারও নাম ভাসছে।
সৌরভ বলেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু মাপকাঠি নিশ্চই রয়েছে। সেই মাপকাঠিতে যাকে যথার্থ মনে হবে, সেই ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হবে। আমার বিশ্বাস নির্বাচকদের মনে নিশ্চই কারও নাম ঘোরাফেরা করছে। তাঁরা বিসিসিআই সভাপতি ও সচিবের সঙ্গে আলোচনা করবেন। যথা সময়েই নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হবে।’
সাক্ষাত্কারে বিসিসিআই সভাপতি ইঙ্গিত দেন, আগামী বছরেই শুরু হতে পারে মেয়েদের পৃথক ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। সেই সঙ্গে বোর্ড সভাপতি এও জানান যে, করোনার জন্য গত বছর মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করা যায় নি। তবে এবার যথারীতি মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজিত হবে ছেলেদের আইপিএলের প্লে-অফ সপ্তাহে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন