ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের নাম জানালেন ওয়ার্নার
২০১৪ থেকে ২০২০ পর্যন্ত টানা ছয় আসরে পাঁচশর বেশি রান করেছেন ওয়ার্নার। তবে ভালো কাটেনি সবশেষ আসরটি। যেখানে ২৪ গড়ে মাত্র ১৯৫ রান করতে পেরেছিলেন তিনি। স্ট্রাইকরেট কমে গিয়েছিল ১০৭-এ। যে কারণে আসরের শেষভাগে তাকে একাদশেই রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ।
তবু আইপিএলকেই পৃথিবীর সেরা টুর্নামেন্ট মানেন এ বাঁহাতি তারকা ব্যাটার। শুধু তাই নয়, আইপিএল খেলার মাধ্যমে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন ওয়ার্নার। যা আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করতে তাকে সাহায্য করে।
স্বদেশি তারকা পেসার ব্রেট লির সঙ্গে এক পডকাস্টে ওয়ার্নার বলেছেন, ‘যখনই আমি ভারতে যাই, আমার সবসময়ই মনে হয় পৃথিবীর সেরা টুর্নামেন্ট খেলছি। তবে আমার বেশ ভালো অনুশীলন হয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। অস্ট্রেলিয়ার হয়ে যখন খেলতে যাই তখন এসব কাজে লাগে।’
এসময় ভারতে ভালো লাগার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমত, ভারতের মানুষ খুবই আন্তরিক। গত এক দশক ধরে তারা আমাকে ও আমার পরিবারকে সাদরে স্বাগত জানিয়েছে। আমার সেখানে যেতে ও মানুষদের সঙ্গে মিশতে ভালো লাগে। তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়