বিপিএল ৩য় পর্ব শেষে দেখেনিন সেরা ৫ দেশি পারফর্মারদের তালিকা
তামিম ইকবাল: লিস্টটা তামিম ইকবালকে দিয়ে শুরু হবে তা প্রায় সবারই জানা ছিল। এ ওপেনার এবারের বিপিএলে যে পারফরম্যান্স করেছে তা এক অর্থে অসাধারণ। বিপিএলের প্রথম দুই ম্যাচে ই ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি করে, প্রায় চার মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন করেন তামিম ইকবাল খান। পরবর্তী দুটি ম্যাচে তামিমের ব্যাট কিছুটা শান্ত থাকলেও সিলেট এর বিপক্ষে আবার ঝড় তোলেন এই ওপেনার। সিলেট এর বিপক্ষে ৬৪ বলে ১১১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে ঢাকাকে ম্যাচ জেতানো এই ওপেনার। পরবর্তী ম্যাচে আবার ৪৬ রানের ইনিংস খেলেন ওয়ানডে ক্যাপ্টান।
মেহেদী হাসান মিরাজ: পারফরমেন্সের কারণে নয় নিজ দলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বেশ কয়েকদিন ধরেই খবরের পাতায় এই অলরাউন্ডার। তবে এত সব ঝামেলার পড়ো পারফর্ম কিন্তু ঠিকই করে যাচ্ছেন মিরাজ। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন মিরাজ। খুব বেশি উইকেট না নিলেও গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি রান ও কম দিয়েছেন মিরাজ। পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে রান তুলছেন এই অলরাউন্ডার।
সাকিব আল হাসান: বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনও একটি লিস্ট বানানো হচ্ছে আর সেখানে সাকিবের নাম থাকবে না ব্যাপারটি যেনো অসম্ভব। দুই দিক দিয়েই সমান তালে ভালো পারফর্ম করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১০ টি উইকেট শিকার করেছেন সাকিব ইকোনোমি মাত্র ৪.৭৭। বিপিএলে উইকেট শিকারি বোলার দের মধ্যে তিন নম্বরে রয়েছেন সাকিব। ব্যাট হাতে ছয় ম্যাচে ১৩৭ রান করেছেন এই অলরাউন্ডার। খুব বেশি রান না হলেও বিগত ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করে রানে ফেরার আভাস দিয়েছেন সাকিব।
নাহিদুল ইসলাম: ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এ স্পিন বোলিং অলরাউন্ডার। বয়সটাও ৩০ এর ঘরে। জাতীয় দল থেকে শুরু করে মিডিয়া সবার কাছে পরিচিত নাম হলেও কখনো জাতীয় দলের বিবেচনায় থাকেন না। তবে এবার যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার। বিপিএলের ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নাহিদুল। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে বোলিং ওপেন করছেন নাহিদুল এবং বেশ কয়েকবারই বিপক্ষ ব্যাটসম্যানদের বিপদে ফেলছেন এ স্পিনার। বয়স কোনো বাধা নয় এ বিশ্বাস নিশ্চয়ই করেন নাহিদুল। তাইতো এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
মুস্তাফিজুর রহমান: এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১১ টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। বিগত ম্যাচে ৫;উইকেট নিয়ে চট্টগ্রামকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন ফিজ। ফিজের ইকোনোমি ও সাতের নিচে। নিঃসন্দেহে এবারের বিপিএলের সেরা উইকেট শিকারী হওয়ার দৌড়ে অনেকটুকু এগিয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়