কোচের ঘুষ চাওয়ার কথা ফাঁস করায় হামলার শিকার ক্রিকেটার নাইম,সব শুনে যে রায় দিলো বিসিবি
এ প্রসঙ্গে নাইম বলেন, 'হ্যাঁ, বাধা দেয়া হয়েছিল। যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে...। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।'
চলতি মাসে অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের দল চূড়ান্ত হবে। এরই মধ্যে নড়াইলে তিনটি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাগেরহাট থেকে বাছাই হওয়া ১৫ ক্রিকেটারের। এই ম্যাচগুলোতেই ভালো খেললে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুশীলন করার সুযোগ পাবেন তারা।
সেখান থেকে ১৫ জনকে বাছাই করা হবে খুলনা বিভাগীয় দলের জন্য। বাগেরহাট থেকে প্রাথমিকভাবে ৩৫ ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল। এরপর তারা নিজেদের মধ্যে দুটি ম্যাচও খেলেছিল। যেখানে একটি হাফ সেঞ্চুরিসহ ৫৭ রান করেও সুযোগ হয়নি নাইমের।
নিজের অভিযোগ নিয়ে নাইম বলেছেন, 'আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেইটা আমি বোর্ডকে মেইল করে জানিয়েছি। তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কিভাবে ম্যাচ হয় আর কিভাবে খেলোয়াড়দের নেয়া হয়।'
বিসিবি তার ব্যাপারটি গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছেন নাইম। তিনি বলেন, 'তারা জানতে চেয়েছিল কেমন হয়, তখন আমি তাদের বলেছি যে অনুশীলন ম্যাচে হয়। সেই ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে। এটা জানার পর বোর্ড বলছে এটা তো একটু সময়ের ব্যাপার। তারা এটা তদন্ত করে দেখবে। তার কথাও শুনেছে আমার কথাও শুনেছে।' তিনি অভিযোগ করেছিলেন ঘুষ না দেয়া তাকে দলে জায়গা দেয়া হয়নি। যারা সেই কোচকে ৩০ হাজার টাকা করে দিয়েছিলেন তারাই মূল দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন এই কিশোর ক্রিকেটার। এই ঘটনার তদন্তে কোচের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল