'ধোনির অর্ধেক করলেও বড় ক্রিকেটারের তকমা পাবে রিজওয়ান'
এক ক্যালেন্ডার বছরে এই ফরম্যাটে 2,000-এর বেশি রান করেছে রিজওয়ান। এই প্রথম কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে এমন নজির গড়েছেন। এমনকি একজন উইকেটরক্ষক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি ডিসমিসাল করার রেকর্ডও তার।
এই রেকর্ডের পথে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও পেছনে ফেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে এক বছরে ধোনির ৩৯ ডিসমিসালের রেকর্ড ভেঙে রিজওয়ান ৪৭টি ডিসমিসাল করেছেন। এমন পারফরম্যান্সের পর অনেকেই রিজওয়ানকে ধোনির সঙ্গে তুলনায় মেতেছেন।
যদিও রিজওয়ানকে এখনই ধোনির সমতুল্য মানতে নারাজ পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট। তিনি মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার পাকিস্তানের ভবিষ্যৎ দলনেতা। ধোনির অর্ধেক অর্জন করতে পারলেই রিজওয়ান বড় ক্রিকেটারের তকমা পাবেন।
তিনি বলেন, 'রিজওয়ান বেশ শান্ত স্বভাবের ছেলে। আমি মনে করি সে ভবিষ্যতের দলনেতা। তবে এখনই এতদূর যাওয়ার প্রয়োজন নেই। ধোনির অর্ধেক অর্জন করতে পারলেও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে রিজওয়ানের নাম একজন বড় ক্রিকেটার হিসেবেই গন্য হবে।'
রিজওয়ানের প্রশংসা করলেও এখনই তার সঙ্গে ধোনির তুলনা চলে না বলে মনে করেন এই পাকিস্তানি ওপেনার। তার ভাষ্য, 'আমি মনে করি তার সেটা করা ক্ষমতা রয়েছে। তার কোন বাধ্যবাধকতা নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ধোনির সঙ্গে এত বড় তুলনা করাটাও ঠিক হবে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়