সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন কোচ ফাহিম
তবে রানের দেখা পাননি সাকিব। পরবর্তীতে এই কারণে নিজের ব্যাটিং পজিশন বদলও করতে দেখা যায় তাকে। তবে শেষ দুটো ম্যাচে আবারও ব্যাটিং পজিশন ফের পরিবর্তন করা হয়েছে সাকিবের। আর এতেই ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, এখন থেকে নিয়মিত ওপরেই ব্যাট করবেন সাকিব।
“একটা ম্যাচে সাতে ব্যাট করেছে। তবে এখন থেকে ধারাবাহিকভাবে ওপরেই খেলবে। একটু বেটার খেলছে। তাঁকে আগের চেয়ে আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং ব্যাটিংটা উপভোগ করছে। আমার বোধহয় ওকে এখন ওপরেই দেখতে পারব বিশেষ করে বেশ কিছু ওভার বাকি থাকতেই।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ থেকেই ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন সাকিব। তা ফুটে উঠেছিল সাকিবের ব্যাটিংয়েই। তবে বিপিএলের শেষ দুটো ম্যাচে পরিবর্তন দেখা গিয়েছে সাকিবের ব্যাটিংয়ে। দ্রুত গতিতে খেলার পাশাপাশি বড় রানও করছেন তিনি। ফাহিমের আশা ইনিংসগুলো বড় করবেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
“টি-টোয়েন্টিতে বিগ হিটিংয়ের যে ব্যাপারটা ঐখানে আটকে গিয়েছিল। তবে গত দুটো ম্যাচে দেখলাম ভালো করেছে এবং এসব নিয়ে আমরা কাজ করছি। সে-ও পরিশ্রম করছে। আমার মনে হয় ঐখান থেকে যদি ওভারকাম করতে পারে, যখন প্রয়োজন হবে লুজ বলে একটা ছয় মেরে দেওয়ার যে ব্যাপারটা তা যখন আশ্বস্ত হবে তখন খেলাটা বদলে যাবে।”
তিনি আরও যোগ করেন, “ও খুব আত্মবিশ্বাস নিয়ে খেলবে। বড় ইনিংস খেলতে পারবে। আমি আশা করছি ৭০-৮০-৯০ রানের বড় ইনিংস খেলতে পারবে। দেখা যাক সামনের ম্যাচে কী হয়।”
উল্লেখ্য, খুলনা টাইগার্সের বিপক্ষে চারে নেমে ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন সাকিব। তার আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিন চার ও তিন ছয়ে ৩১ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। যে কারণে সাকিবের কাছ থেকে ৭০-৮০ রান আশা করছেন ফাহিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল