আইপিএলের কারণে বিপিএলে খেলতে এসেছেন মইন
তিনি এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আইপিএলের নিয়মিত মুখ। আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এর আগের সংস্করণ জিতেছে অফ-স্পিনিং অলরাউন্ডার আগামী মৌসুমের মেগা নিলামেও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন। এর আগে বাংলাদেশ থেকে বিপিএলে খেলার অপেক্ষায় ছিলেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবারের বিপিএলে খেলতে এসেছেন মইন। তার মতে, বিপিএলে খেলার অভিজ্ঞতা আইপিএলেও তাকে অনেক সাহায্য করবে। তাই মূলত আইপিএলের প্রস্তুতি নিতেই বিপিএলে খেলতে এসেছেন বলে জানালেন এ তারকা অলরাউন্ডার। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এ বিষয়ে কথা বলেছেন মইন।
তার ভাষ্য, ‘(এখানে খেলে আইপিএলের জন্য) অবশ্যই উন্নতি করতে পারে। আপনি যদি এখানে ভালো করেন তাহলে আপনি সবখানে খেলতে পারবেন। বিশেষ করে স্পিনের বিপক্ষে। এখানে বৈচিত্রপূর্ণ স্পিনার পাওয়া যায়। নিজের ফর্ম ধরে রাখা, আইপএলের প্রস্তুতি নেওয়া, ঠিক এ কারণেই আমার এখানে আসা। আমি নিশ্চিত এটা উপকার করবে।’
এর আগে যতবারই বাংলাদেশে এসেছেন, ভরা গ্যালারির সামনেই খেলেছেন মইন। ব্যতিক্রম এবার। করোনাভাইরাসের কারণে নেই দর্শক। মাঠভর্তি দর্শক না থাকাই এবারের বিপিএলের মইনের একমাত্র আক্ষেপ।
তিনি বলেছেন, ‘এটিই একমাত্র আক্ষেপ এখন। বাংলাদেশে সব সময়ই দর্শকভরা গ্যালারি দেখেছি। দলের প্রতি প্রত্যেকের সমর্থন দেখেছি। স্টেডিয়ামের আবহও ছিল ভিন্ন। সেটা দেখতেও দারুণ ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এখন স্টেডিয়ামে দর্শক দেখতে পাওয়া কঠিন। আশা করছি পরবর্তী বছরগুলোতে যখন আসবো তখন পরিস্থিতির কিছুর উন্নতি দেখতে পারবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম