সেমিফাইনাল: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
দিনটা গোলরক্ষক নিকলাস সারমিয়েন্তোরই ছিল। দলের টাইব্রেকার নায়ক বনে গিয়েছিলেন তিনি, এর আগে ম্যাচেও ঠেকিয়ে দিয়েছেন ব্রাজিলের একগাদা শট। দ্বিতীয় মিনিটে ব্রাজিলের প্রথম আক্রমণটা ভেস্তে দেন তিনিই। এর মিনিট পাঁচেক পরই এগিয়ে যায় আর্জেন্টিনা।
বক্সের বাইরে থেকে করা শট বক্সের ভেতর একজনের গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় ব্রাজিলের জালে। তবে ১-০ গোলের লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এর তিন মিনিট পরই সমতা ফেরায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোলটি করেন রেসিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায় থেকেই।
বিরতি থেকে ফিরে ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিল পায় গোল। আর্জেন্টিনার জালে বলটি জড়ান ম্যাথেউস। দুই মিনিট পরই জবাব দেয় আর্জেন্টিনা। দলগত চেষ্টার পর লক্ষ্যভেদ করেন ক্লদিনিও। ২-২ সমতা ফেরে ম্যাচে। ৩৪ মিনিটে আবারও লিড নেয় আলবিসেলেস্তেরা। লিয়ান্দ্রো কুজোলিনোর গোলে এগিয়ে যায় দলটি।
এর একটু পরেই অবশ্য ব্রাজিল সমতা ফেরায় ম্যাচে। কর্নার থেকে গোলটি করেন মার্সেনিও। ৩-৩ সমতায় থেকে শেষ হয় ৪০ মিনিটের নির্ধারিত সময়। এরপর যোগ করা সময়েও আর গোলের দেখা মেলেনি এই লড়াইয়ে। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে খেলা যাওয়ার পর প্রথম দুটি শটে মিস করে ব্রাজিল।
আর্জেন্টিনা প্রথম শট মিস করলেও দ্বিতীয়টিতে গোল করে। ব্রাজিল তৃতীয় শটে গোল করে। আর্জেন্টিনাও তৃতীয় শটে গোল করে। ব্রাজিল চতুর্থ শট মিস করে, আর্জেন্টিনাও চতুর্থ শট মিস করে। চার শট শেষে তখন গোল আর্জেন্টিনা ২-১ ব্রাজিল। ম্যাচ বাঁচাতে ব্রাজিলকে ৫ম শটে গোল করতেই হত। কিন্তু সেটাও তারা মিস করলে আর্জেন্টিনা জয় লাভ করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়