ব্রেকিং নিউজ: যুব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি, আছে এক বাংলাদেশী
পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালের পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ। অধিনায়ক করা হয়েছেন শিরোপাজয়ী ইয়াশ ঢুলকে।
ওপেনার হিসেবে রাখা হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক হাসিবুল্লাহ খান ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের টিগ উইলিকে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রোটিয়া যুবা ডেওয়াল্ড ব্রেভিসকে রাখা হয়েছে তিন নম্বর পজিশনের জন্য। ৬ ইনিংসে ৮৪.৩৩ গড়ে তার রান ৫০৬।
এরপর যথাক্রমে আছেন ভারতের অধিনায়ক ইয়াশ ঢুল, ইংল্যান্ডের টম প্রেস্ট, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে এবং ফাইনালের নায়ক রাজ বাওয়া। বোলিং আক্রমণে ভারতের স্পিনার ভিকি অস্তওয়ালের সঙ্গে আছে তিন পেসার। তারা হলেন বাংলাদেশের রিপন মন্ডল, পাকিস্তানের আওয়াইস আলি ও ইংল্যান্ডের জশ বয়ডেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আফগান যুবা নূর আহমেদকে।
৬ ইনিংসে মাত্র ১৫.০০ বোলিং গড়ে ১৪ উইকেট শিকার করেছেন রিপন। বাংলাদেশ দলের সর্বোচ্চ ও টুর্নামেন্টের চতুর্থ উইকেট সর্বোচ্চ শিকারী তিনি।
এক নজরে এবারের যুব বিশ্বকাপের সেরা একাদশ:
হাসিবুল্লাহ খান (পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি অস্তওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান), জশ বয়ডেন (ইংল্যান্ড)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল