মানসম্পন্ন লেগ স্পিনার নেই : রাজ্জাক
ঢাকা নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লবকে। সিলেট সানরাইজার্সে আছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। এখন পর্যন্ত লিখন একটি ম্যাচে সুযোগ পেলেও বিপ্লব কোনো ম্যাচ খেলেনি।
খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিখন। এটিই ছিল তার বিপিএল অভিষেক। বিপিএলের অষ্টম আসরে এসে প্রথম কোনো ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এ লেগ স্পিনার।
রাজ্জাক মনে করেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে কেউ সুযোগ দেওয়ার জন্য মাঠে নামায় না। তিনি বলেন, “মানসম্পন্ন লেগ স্পিনার তেমন নেই তাই খেলছে না। জাতীয় দলের জন্য কিন্তু চেষ্টা করা হয়েছিল একটা সময়। মোটামুটি হলেই তাকে খেলার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু যখন এরকম টুর্নামেন্টগুলো হয়, যখন তারা প্লেয়ার নিচ্ছে তারা কিন্তু সুযোগ দেয়ার জন্য নেবে না।”
সীমিত ওভারের ক্রিকেটে লেগি বিপ্লব সুযোগ পেলেও নিয়মিত হয়ে উঠতে পারেননি। রাজ্জাক মনে করেন তবে ঘরোয়া ক্রিকেটে না খেলার কারণে তাদেরকে পরখ করার সুযোগ পাচ্ছেন না তিনি।
রাজ্জাক বলেন, “ঘরোয়ার খেলাগুলোই ওরা খেলতে পারছে না ঠিক মতো। যদি ওরা ঘরোয়ার খেলাগুলো খেলতে না পারলে তাহলে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচগুলো কিভাবে খেলবে। সেটা তো চিন্তা করতে হবে। আপনি তাকে দেখতেই পারছেন না। আমি তো দেখিনি কোথাও।”
লিখন ও বিপ্লব নিজেদের প্রমাণ করতে পারলে সুযোগ আবারও দেওয়া হবে বলেও জানিয়েছেন এ নির্বাচক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জানুন সময়সূচি
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ