মুস্তাফিজদের বিপক্ষে হার এখনও কষ্ট দেয় কোহলিকে
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাটিং করে ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং এবং বেন কাটিংয়ের শেষের ঝড়ে ২০৮ রানের লক্ষ্য পেয়েছিল হায়দরাবাদ। মাঠ ছোট হলেও ফাইনালের মতো মহাচাপের ম্যাচে ২০৯ রান তাড়া করা একেবারেই সহজ নয়।
যদিও বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন বেঙ্গালুরু দুই ওপেনার ক্রিস গেইল এবং কোহলি। মাত্র ৯ ওভারেই দলীয় একশ স্পর্শ করে বেঙ্গালুরু। পুরো মৌসুমে গড়পড়তা পারফর্ম করা গেইল এদিন জ্বলে উঠেছিলেন আপন মহিমায়। মাত্র ৩৮ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলে গেইল এবং হাফ সেঞ্চুরির পর কোহলি ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বেঙ্গালুরু।
লোকেশ রাহুল, এবি ডি ভিলিয়ার্স এবং শেন ওয়াটসন ব্যাট হাতে ব্যর্থ হলে ফিকে হয়ে যায় শিরোপা জেতার স্বপ্ন। পুরো মৌসুম জুড়ে অনবদ্য ব্যাটিং করা কোহলির তাই কষ্টটাও ঢের বেশি। বেঙ্গালুরুর পডকাস্টে এসে আইপিএলে সবচেয়ে বেশি কষ্ট দেয়া ম্যাচের কথাই জানালেন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক।
কোহলি বলেন, ‘সেই খেলা (২০১৬ আইপিএল ফাইনাল), আমার মনে হয়েছিল এটা লেখা ছিল বেঙ্গালুরুতে কীভাবে ফাইনাল হতে পারে। আমরা সেই ধরনের একটি সিজনই খেলেছি। আমরা এমন একটা ম্যাচ খেলেছি যেখানে কোনো উইকেট না হারিয়ে ৯ ওভারে ১০০ রান ছিল। এমনকি কেএল (রাহুল) আজ অবদি যদি এখনও হাইলাইটস চলে তাহলে সে স্ক্রিনশর্ট নেয় এবং বলে এটি এখনও কষ্ট দেয়।’
‘এটা কষ্ট দেবেই। আমাদের বিজয়ী একটা সেটআপ ছিল, যা আমরা ম্যাচের পর উদযাপনের জন্য ছিল। বিষণ্ণ মুখ নিয়ে আমরা সেখানে বসে ছিলাম। সেখানে কোনো গান ছিল না, আমাদের বড় আয়োজন ছিল। আমি বলবো না এটা আমাদের দিন ছিল না। এটা এমন একটা খেলা যা আমাকে এখনও কষ্ট দেয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন