বিপিএলেই গেইল অধ্যায়ের সমাপ্তি
এমনকি এবারের সাদামাটা বিপিএলে যেখানে তেমন কোন বিদেশী তাঁরকা অংশগ্রহণ করেনি, সেখানেও গেইলকে বরিশালের একাদশ থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। ৪২ বছর বয়সী ইউনিভার্স বস খ্যাত গেইল সমর্থকদের নিজের সেরা সময় অপার বিনোদন দিয়েছেন। তিনি নিজেকে ক্রিকেটারের পাশাপাশি একজন এন্টারটেইনার ও দাবি করতেন। তবে সেই সময় অনেক পিছনে ফেলে এসেছেন গেইল।
এখন শুধু পারফরম্যান্স নয় তার ফিটনেসেও যথেষ্ট ঘাটতি রয়েছে। ফাইন লেগ কিংবা থার্ড ম্যান ছাড়া তেমন কোন পজিশনে গেইলকে ফিল্ডিং করানো যায় না। এমনকি ওই পজিশন গুলোতেও হরহামেশাই বল মিস করছেন ইউনিভার্স বস। তাহলে এখন প্রশ্ন এতসব ঝামেলার পর তাহলে কি ক্যারিয়ারের ইতি টানার সময় চলে আসলো? গেইলের মনে কি আছে তা গেইলই ভালো বলতে পারবেন।
তবে তার ক্যারিয়ারের সমাপ্তি যে মোটামুটি এই বছরের মধ্যেই হয়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। এমনকি এবারের বিপিএলেগ হয়তোবা তার খেলা শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে পারে। ইতিমধ্যে সবাই খবরটা ঠিকই জেনে গিয়েছেন যে আইপিএলের নিলামে সুযোগ পায়নি গেইল। ফলে তাঁর আইপিএল খেলা হচ্ছে না।
পিএসএলে সুযোগ না পাওয়ার কারণেই বিপিএল খেলতে এসেছিলেন গেইল কিন্তু বিপিএলে পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই পরবর্তী আসরে তাকে দেখা যাবে না বাংলাদেশে। বিগ ব্যাশেও বিগত কয়েক বছর ধরেই খেলছেন না গেইল এবং সাম্প্রতিক ফর্ম বিচারে যা মোটামুটি অসম্ভব। এখন গেইলের কাছে হয়তবা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মাত্র একটি পথ রয়েছে।
আর সেটি হল ওয়েস্ট ইন্ডিজের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল। ইউনিভার্স বসের প্রতি সম্মান প্রদর্শন করে সিপিএলের কোন একটি দল যদি তাকে খেলার সুযোগ দেন তাহলে হয়তোবা আরেকটি আসরে দেখা যাবে তাকে। তবে তা যদি না হয়ে থাকে তাহলে সম্ভবত এবারের বিপিএল এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের ইতি টানছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস্টোফার হেনরি গেইল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন