বিপিএলে ব্যাট হাতে যেনো অন্য সাকিব
নিষেধাজ্ঞার পর প্রায় সব ধরনের ক্রিকেটে সরব সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞার পরে বোলিংয়ে ধার আরো বাড়লেও ব্যাট হাতে সেই আগের সাকিবকে আর ফিরে পাওয়া যায়নি। নিষেধাজ্ঞার পর ব্যাট হাতে প্রচুর অধারাবাহিকতায় ভুগছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে এই ক্রিকেটার কে কখনো এত খারাপ সময় পার করতে হয়নি।
অথচ নিষেধাজ্ঞার কিছুদিন আগেও ২০১৯ বিশ্বকাপে সাকিবের রান ছিল ৬০০ র উপরে। সেই বিশ্বকাপের দুটি সেঞ্চুরি এবং চারটি ফিফটি করেন সাকিব আল হাসান। গড় ছিল অবিশ্বাস্য ৬৩.৬৩।কিন্তু সেই সাকিব সম্প্রতি সময়ে ব্যাট হাতে যেন নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন।
তবে সম্ভবত অপেক্ষার প্রহর ফুরোলো। এবারের বিপিএলে সাকিবের ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি। ব্যাট হাতে যেন সে আগের সাকিবের দেখা মিলছে। আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে মাত্র ৩০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব।
আর আজ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লার বিপক্ষে ৩৭ বলে ৫০ রান করেন সাকিব। ফিফটির পর ইনিংস লম্বা করতে পারছেন না সাকিব। এটি নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা থাকতেই পারে। তবে নামটা যে সাকিব তিনি ঘুরে দাঁড়াবেন এটাই প্রত্যাশিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন