ব্রেকিং নিউজ: বল টেম্পারিং করে সাথে সাথে শাস্তি পেলেন বোপারা
সোমবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে খুলনার বিপক্ষে। মোসাদ্দেক হোসেন সেকাতের জায়গায় অধিনায়কত্ব দেওয়া হয়েছে রবি বোপারাকে। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অলরাউন্ডার।
তবে খুলনার ইনিংসের নবম ওভারে বল টেম্পারিং করেন বোপারা। বিষয়টি আম্পায়ারের দৃষ্টিগোচর হয়। এরপর তৎক্ষণাৎ সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
সেই ওভারে বোপারা নিজেই বল করছিলেন। ওভারের তৃতীয় বলে বলের ঔজ্জ্বল্য বাড়ানোর চেষ্টা করেন বোপারা। সেই ওভারে ৬ রান খরচ করলেও সাথে গুনতে হয় ৫ রান জরিমানা।
যদিও টস হেরে বল করতে নেমে সিলেট ভালো শুরু পেয়েছিল। প্রথম ওভারেই দলটি সাজঘরে ফেরায় আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসানকে। এরপর সৌম্য সরকারের ব্যাটে খুলনা ঘুরে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, ১২.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৯৯ রান। ৪৭ রানে অপরাজিত আছেন সৌম্য।
বিপিএলের চলতি আসরে বল টেম্পারিং কিংবা জরিমানার ঘটনা এটাই প্রথম। এর আগে একটি শাস্তির ঘটনা দেখেছে এবারের আসর। ঢাকার দ্বিতীয় পর্বের খেলার শেষ দিনে মাঠে ধূমপান করায় আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন