নাজমুল ইসলাম অপুকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে সিলেট সানরাইজার্স
আলোচনার সূত্রপাত অধিনায়কত্বের পরিবর্তন দিয়ে। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ ক্রিকেটার রবি বোপারার কাঁধে। টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্বের পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে যিনি চার ম্যাচে খারাপ করে আগের ম্যাচের একাদশেই ছিলেন না তাকে একাদশে এনেই অধিনায়ক বানিয়ে দেওয়ার ঘটনা নতুন হলেও হতে পারে।
বোপারাকে অধিনায়ক করে সিলেট সানরাইজার্স যেমন চমকে দিয়েছেন ক্রিকেট অনুসারীদের ঠিক তেমনি মাঠেও বোপারা চমকে দিয়েছেন সবাইকে। ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার ধরা পড়েছেন বল টেম্পারিং করতে গিয়ে। বলের আকার বিকৃতি করার শাস্তিও পেতে হয়েছে তার দলকে। বিকৃত বল বদলানোর পাশাপাশি প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে পাঁচ রানের পেনাল্টি দেয় আম্পায়াররা।
আরো প্রশ্ন জাগানিয়া হলো দলে নাজমুল ইসলাম অপুর ভূমিকা। পুরোদস্তুর এ বামহাতি স্পিনারকে একাদশে নেওয়া হলো ঠিকই কিন্তু বোলিং দেওয়া হয়নি একটা ওভারও। সিলেট সানরাইজার্সের নখদন্তহীন ও এলোমেলো বোলিংয়ের মধ্যে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী ছিলেন। পরিসংখ্যানও তারই পক্ষে। মাত্র তিন ইনিংসে ৬.৫২ ইকোনমি আর ৯.২৫ গড়ে আট উইকেট নিয়ে এ আসরে এখন পর্যন্ত তিনিই সিলেট সানরাইজার্সের সর্বোচ্চ উইকেট শিকারী।
খুলনা টাইগার্সের ব্যাট হাতে ৬২ বলে ৮২ রান করে যে সৌম্য সরকার দলকে বড় পুঁজি এনে দিতে ভূমিকা রেখেছেন তিনি গত তিন ম্যাচেই আউট হয়েছেন স্পিনারদের বলে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে প্রথম সাক্ষাতে নাজমুল ইসলাম অপুই তাকে দেখিয়েছিলেন সাজঘরের পথ। তবুও বাঁহাতি অপুর হাতে বল দেওয়া হয়নি যেখানে প্রতিপক্ষের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ছিলেন সফল।
শিশিরের প্রভাব সামলে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন লেন্ডল সিমন্সের উইকেট। বল বিকৃতির পথে না হেঁটে নিজের সবচেয়ে কার্যকরী অস্ত্রটাই বা কেন কাজে লাগালেন না তিনি? সবকিছু মিলিয়ে প্রশ্নবোধক চিহ্নটা তাই জোরালো হচ্ছে।
দল হিসেবে সিলেট সানরাইজার্সের অবস্থা নাজুক। সাত ম্যাচের মাঝে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ বিকালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হবে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়