আমি হয়তো টিমে আর আসবো না: মাশরাফী
বাংলাদেশ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্স এক যুগ পর আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে। এই সিডন্সের সঙ্গেও মাশরাফীর অভিজ্ঞতা খুব বেশি ভালো ছিল না।
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের দলে রাখা হয়নি। যে সময় হেড কোচ ছিলেন জেমি সিডন্স। এখনও ইউটিউব ঘাঁটলে দেখা যায়, সিডন্স মাশরাফীকে আনফিট বলে ড্রেসিং রুমের দিকে টেনে নিয়ে যেতে।
এক যুগ পর সেই সিডন্সকে স্বাগত জানিয়েছেন মাশরাফী। বিপিএল খেলতে সিলেটে মাশরাফী। খেলা দেখতে একই হোটেলে উঠেছেন সিডন্স, সেখানেই দেখা।
সিডন্সকে পেয়ে ছবি তুলেছেন, সব ভুলে ফেসবুকে লিখেছেন, “২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম।”
মাশরাফী নিজের দলে আর না ফেরার ইঙ্গিত দিলেও শুভ কামনা জানিয়েছেন সিডন্সকে, “আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভকামনা।তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। বাংলাদেশ ও তোমাকে ভালোবাসে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন